বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮.৪৭ এএম
  • ৭৭ বার পঠিত

মো.মুজিব উল্ল্যাহ তুষার, চট্টগ্রাম :
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চল (জেলা মর্যাদা) এর উদ্যোগে ১৭ মার্চ মঙ্গলবার চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন তৃষা কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী মহরমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চল দলের সভাপতি মোঃ আজিজ উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এম.নাজিম উদ্দীন শ্রমবিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান অতিথি এম.নাজিম উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন,একটি রাষ্ট্রের অর্থনীতি, উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের সাথে শ্রমিক সমাজ গভীরভাবে সম্পর্কিত। সেই শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলকে গতিশীল করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন এবং শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য শিল্প মালিকদের প্রতি আহবান জানান।
প্রধান বক্তার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুউল্ল্যাহ্ বাহার, সাধারণ সম্পাদক, শ্রমিকদল চট্টগ্রাম বিভাগ। তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি— শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো শিল্প-কারখানা বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না, আবার শ্রমিকদের অধিকার উপেক্ষা করেও কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিম উদ্দিন, সহ সভাপতি, আব্দুল বাতেন, সিনিয়র যুগ্ম সম্পাদক,,গাজী আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগ।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,,নাসিরাবাদ,জালালাবাদ, ষোলশহর শিল্পাঞ্চল জাতীয়তাবাদের শ্রমিকদলের সহ-সভাপতি মোঃইব্রাহীম,মোঃশরীফ পাটোয়ারী, মোঃদাউদুল ইসলাম,মো.আবুল বশর,মোঃখোকন,সিনিয়র যুগ্ম সম্পাদক,মোঃফয়সল মাহমুদ,যুগ্ম সম্পাদক সূজা উদ্দীন,মোঃমোমিন সম্রাট,মোঃশাহাদাত,আজিম উদ্দীন মো শফিকুল আজিম,সাংগঠনিক সম্পাদক,মোঃইসলাম,প্রচার সম্পাদক মো জিয়াউর রহমান জিয়া,সহ সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, পরিবহন সম্পাদক মো জাহেদ,সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম,অর্থ সম্পাদক মো লোকমান,ক্রিড়া সম্পাদক ভিপি রবিউল ইসলাম,সহ প্রচার সম্পাদক মো আলমগীর, প্রকাশনা সম্পাদক তারেক সিদ্দিকী মুন্না,সহ ক্রিড়া সম্পাদক ইউনূচ রিপন,আকাশ,ইয়াকুব, মো.ওসমান সহ প্রমুখ।
ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান মিয়াজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com