বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

ঈদের আনন্দ হোক সকলের জন্য’ : মেয়র

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯.২৬ এএম
  • ১০৯ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর টাইগারপাসে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান অ্যান্ড ড্যাফ গ্রুপের স্বত্তাধিকারী ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এম. এ. সালাম এর সহযোগিতায়, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বাস্তবায়নে প্রায় দেড় হাজার শিশুর মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
​চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে
​প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “রেড ক্রিসেন্ট দুর্যোগকালীন সময়ের পাশাপাশি শান্তিকালীন সময়েও বিশেষ ভূমিকা রাখছে, যা সমাজ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।” তিনি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ হতে হবে সকলের জন্য, যেখানে ধনী-গরিবের কোনো বিভেদ থাকবে না, ঈদের খুশি সকলের মাঝে সমভাবে বন্টন করতে হবে।
​এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, সালাউদ্দিন শাহেদ, ইউএলও মো. আব্দুর রহিম আকন এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com