বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ইপিজেডে চৌধুরী মিনি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসলেন ইসরাফিল খসরু

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.২৪ পিএম
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :
গত পরশু দিবাগত রাত ২:১৫ মিনিটে নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ইপিজেড মোড়ে অবস্থিত চৌধুরী মিনি সুপার মার্কেটে একাধিক দোকান ভস্মীভূত হলে আজ বিকেলে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু উক্ত অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে মার্কেটের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে, সৃষ্টি হয় চরম আতঙ্ক।স্থানীয়রা দ্রুত খবর দিলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
সোমবার (২৩ফেব্রুয়ারি) বিকালে ঘটনাস্থল পরিদর্শনে ইসরাফিল খসরুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল,চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি সদ্য নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক মো : মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সাদ উদ্দিন চৌধুরী, ৩৮ নং ওয়াড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন,লিটন চৌধুরী,৩৯ নং ওয়ার্ড বিএনপির মিজানুর রহমান পারুল, মীর ইফতেখার চৌধুরী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইসরাফিল খসরু ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মার্কেট এলাকায় আধুনিক অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বাণিজ্যিক এলাকায় নিয়মিত বৈদ্যুতিক লাইনের তদারকি, ফায়ার সেফটি মহড়া ,ফায়ার সার্ভিসের জরুরি সরঞ্জাম নিশ্চিত না করলে ভবিষ্যতেও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com