রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ সাংবাদিক ক্লাব(বিজেসি’র) পক্ষে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৪৯ পিএম
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্রগ্রাম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি: চট্রগ্রাম ও রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষ দক্ষিন হালিশহর উচ্চুবিদ্যালয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
অজানা কোন কারণে শহীদ মিনারে মানুষের উপস্থিত কিছুটা কম ছিল। প্রতি বছর একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: খলিলুর রহমান’র তরফ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব।
গতবছরের মত এবারও উল্লেখিত সংস্হার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মোসলেহ উদ্দিন বাহার, বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র যুগ্ন মহাসচিব মো: আমিনুল ইসলাম,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক ও ক্লাব’র অর্থ সচিব মো: হায়দার আলী, ক্লাব’র নির্বাহী সদস্য মো: ওমর ফারুক, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার মো: শহীদুল ইসলাম,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চট্রগ্রাম প্রতিনিধি মো: রুবেল হোসেন, ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার সিনিয়র রিপোর্টার,মো: আসাদুল ইসলাম আসাদ, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ফটো সাংবাদিক মো: নুর নবীসহ সংস্হার নেতৃত্ববৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com