শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লা’বিত ভোলার মনপুরা, পা’নিব’ন্দি লাখো মানুষ সহযোগিতার প্রত্যাশা সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবদল নেতা সোহেলকে হত্যার চেষ্টা সাক্ষীর বুকের পাঁজর নাকের হাড় গুঁড়ো:

ইসলামী শিল্প–সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে”আল আকাবা কালচারাল ফাউন্ডেশন” এর শুভ উদ্বোধন:

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৯ এএম
  • ৭৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আল আকাবা কালচারাল ফাউন্ডেশন- ইসলামী শিল্প–সংস্কৃতির নতুন অধ্যায় ,ইসলামী সংগীত ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যে মহৎ যাত্রা শুরু করেছে—তার মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ সাব্বির ইসলাম। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে ফাউন্ডেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আকাবা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, দি সানরাইজ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিশিষ্ট চিকিৎসক এম আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসক গোলাম রসূল মাসঊদ,দি সানরাইজ আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এডভোকেট সোনিয়া আক্তার, খানজাহান আলী দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালক
মাওলানা আবু জাফর সালেহী,
রহমান আদর্শ শিক্ষালয়ের পরিচালক এম এম রহমান স্যার,স্বাধীন বাংলা মডেল স্কুল এর পরিচালক আমিনুল ইসলাম,,প্রতিভা পাবলিক স্কুলের প্রিন্সিপাল বিশ্বনাথ বাবু,এ এফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন,সাংবাদিক শাহরিয়ার রিপন, সাংবাদিক জাকারিয়া হোসেন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোবাল্লিগ মাওলানা সোলায়মান হুজুর।
ইসলামের তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)–এর আদর্শ এবং সর্বজনীন মানবতাকে
শিল্প, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে উপস্থাপন করা—এটাই এই প্রতিষ্ঠানের মূল ভিশন।
অত্র ফাউন্ডেশনটি তাদের পাঁচ দফা মিশন হিসেবে ঘোষণা করেছে—
১.নাশিদ ও ইসলামী শিল্পচর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবতার বার্তা পৌঁছে দেওয়া।
২.নবী করিম (সা.)–এর সর্বোত্তম আদর্শ বিশ্বজুড়ে উপস্থাপন করা।
৩.তরুণ প্রজন্মকে দয়া, সহমর্মিতা ও ইসলামের সৌন্দর্য দিয়ে অনুপ্রাণিত করা।
৪.সামাজিক সমস্যাগুলোকে সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে ইতিবাচকভাবে সচেতন করা।
৫.ইসলামী কালচারাল আইডেন্টিটিকে আধুনিক ও বৈশ্বিকভাবে উপস্থাপন করা।
অতিথিরা বলেন আল আকাবা কালচারাল ফাউন্ডেশন ইসলামী সঙ্গীত, গজল, শিল্প ও সংস্কৃতিকে সঠিক রূপে তুলে ধরে মানবিকতা, শান্তি ও নৈতিকতার বার্তা সমাজে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাব্বির ইসলাম এর এই মহৎ উদ্যোগকে তারা একটি সময়ের দাবি পূরণকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com