বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

আশ বাজারের দ্বিতীয় আউটলেট ‘নিয়ামাহ খান এন্টারপ্রাইজ’-এর শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১.২৬ পিএম
  • ১২০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
আশবাজারের দ্বিতীয় আউটলেট হিসেবে যাত্রা শুরু করল ‘নিয়ামাহ খান এন্টারপ্রাইজ’। ক্রয়মূল্য ও আমদানি খরচে ভালো মানের পণ্য মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৯ জানুয়ারি (শুক্রবার) অক্সিজেন কুরাইশ রোডে অবস্থিত নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
হালাল ও ন্যায়ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান, নতুন আউটলেটের স্বত্বাধিকারী ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি শামসুল আলম খান মুরাদ।
নিয়ামাহ খান এন্টারপ্রাইজের বিস্তারিত ঠিকানা হলো, কম্প্যাক্ট স্কয়ার মায়ের দোয়া টাওয়ারে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিচে, শীতলঝর্ণা আবাসিকের ২ নম্বর গলির মুখে, অক্সিজেন কুরাইশ রোড, চট্টগ্রাম।
আশ বাজারের নীতিমালা অনুযায়ী, গ্রাহকগণ খুব সহজে এখানে, পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের অক্সিজেনে আশবাজারের দ্বিতীয় আউটলেটটি ইতোমধ্যে বেশ গ্রাহক সমাদৃত হয়েছে। প্রতিষ্ঠানটি কোম্পানি থেকে সরাসরি পণ্য সংগ্রহ ও আমদানির মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মুফতি মুহাম্মাদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক (আরবি), দারুল উলুম কামিল মাদ্রাসা, চন্দনপুরা এবং সম্মানিত খতিব, পাঠানপুর জামে মসজিদ, অক্সিজেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান, আশ বাজার ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল আলম খান মুরাদ, সভাপতি, সামাজিক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
ব্যবসার মোট লভ্যাংশের ১০ শতাংশ অর্থ এতিম ও বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে ব্যয় করা হবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে গ্রাহকরা কেনাকাটার মাধ্যমে মানব সেবায় অংশ নিতে পারবেন।
খাদ্য সামগ্রী কেনাকাটায় আশবাজার চট্টগ্রামবাসীর নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com