বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা, গতিশীলতা ও নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম’র আনন্দ ভ্রমণ ও পিকনিকের প্রস্তুতি সভা”

  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০.১১ এএম
  • ১৬৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :

২৮ ডিসেম্বর ২০২৫,চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম সংগঠনের অস্থায়ী কার্যালয় এড.মো.জাহিদুল ইসলামের চেম্বারে একটি প্রস্তুতি সভা সম্পন্ন হয়। সংগঠনের আহ্বায়ক মোল্লা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক এম নজরুল ইসলাম খান, সিকদার মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবু জাফর সালেহী, মাওলানা মিজানুর রহমান,ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ ছগির, বাবুল হোসেন,মোঃ রাসেল মোল্লা, আব্দুর রাজ্জাক,আবদুর রহিম, শাহিন আলম প্রমুখ।
বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে আগামী ২০২৬ সালের ১৬ জানুয়ারি (শুক্রবার) রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের পাহাড়িয়া অঞ্চল ও কাপ্তাই বাঁধ এলাকায় এক বৃহৎ আনন্দ ভ্রমণ ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ আনন্দ ভ্রমণে সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হচ্ছে। আনন্দ ভ্রমণে খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের কমিটির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে পিকনিকের তারিখ ও স্থান চূড়ান্ত করা হয় এবং আয়োজনকে সফল করতে একটি উপকমিটি গঠন করা হয়। এতে সিকদার মোহাম্মদ আলতাফ হোসেনকে আহ্বায়ক এবং এইচ এম শাহীন আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। উপকমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাওলানা মোস্তফা কামাল,মাওলানা আবু জাফর সালেহী, মাওলানা মিজানুর রহমান,মোঃ ছগির, মোহাম্মদ বাবুল হোসেন,মো.রাসেল মোল্লা,আব্দুর রহিম,আব্দুর রাজ্জাক।
সভায় নেতৃবৃন্দ জানান, এই আনন্দ ভ্রমণ শুধুমাত্র বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, শক্তিশালী ও দায়িত্বশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পিকনিক স্পটেই আলোচনার মাধ্যমে বায়ো কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, এ আয়োজন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে এবং সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্ববোধ আরও বিকশিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com