বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

১২ লাখ টাকা জরিমানাসহ বিপুল পরিমান অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করছে র‍্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২.১৯ পিএম
  • ১৫৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ওয়ানপ্লাস নামে একটি কোম্পানি অবৈধভাবে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরী করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ১১০০-১৪০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম, র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেটে এবং বিএসটিআই প্রতিনিধি কর্তৃক চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওয়ানপ্লাস কোম্পানি হতে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান এবং বিএসটিআই এর ফিল্ড অফিসার প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে র‌্যাব ৭, চট্টগ্রাম এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব সদর দপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান থাকবে। র‌্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উদ্ধারকৃত ওয়ানপ্লাস কোম্পানিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com