সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

মনোরেল প্রকল্পের ফলোআপ মিটিং এ উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২.১০ পিএম
  • ৮৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত টাইগারপাস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা হয়। সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে প্রকল্পের অগ্রগতি এবং করণীয় বিষয়ে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী আলোচনা করেন। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ।
এসময় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি এবং প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে। পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনের আলোকে মনোরেলের ডিপো গড়ে তোলা হবে। সবগুলো সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, আবু সাদাত তৈয়ব, দ্যা আরব কন্টাক্টরসের ইঞ্জিনিয়ার এম ডি লুবনা শাটলা প্রমুখ।

সভায় জানানো হয় আরব কনস্ট্রাকশন লিমিটেড (Arab Construction Ltd.) মনোরেল প্রকল্পের পাশাপাশি আরও বৃহৎ পরিসরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, বড় আকারের হাইওয়ে ও সড়ক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন মেগা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
এই আগ্রহের প্রেক্ষিতে সম্ভাব্য বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্রগুলো সরেজমিনে পর্যালোচনার জন্য প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com