বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবসে চট্টগ্রামে মানববন্ধন ও র‍্যালি সম্পন্ন :

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৬.২৩ এএম
  • ১৮৩ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ
চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বন্দর টিলা
শাহ প্লাজা মার্কেটের সামনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ
চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা
ও সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক
মো : বিল্লাল হোসেন বেলাল।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সমাজে অপরাধ কর্মকাণ্ড দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
তারা বলেন, বর্তমানে দেশে বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, গুম, কারাগারে দুর্ব্যবহার, শিশু নির্যাতন থেকে শুরু করে নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজি, গণপিটুনির ঘটনা বৃদ্ধির মতো অপরাধে জর্জরিত তে ভরে গেছে দেশ। এই সকল অপরাধ কর্মকাণ্ড সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এ অবস্থায় মানবাধিকার নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলে মত দেন তারা।
বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা ও দলগুলোর অনৈক্য উদ্বেগজনক। চলমান সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে
বক্তৃতা করেন চট্টগ্রাম -১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম,
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র
চট্টগ্রাম বিভাগের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: মাসুদ আলম সাগর,
জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র
চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও মাই টিভির
চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নুরুল কবির,
জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র
চট্টগ্রাম মহানগর এর কমিটির উপদেষ্টা ও রোটারিয়ান
মোহাম্মদ আজিজ, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহেদ, অপরাধ অনুসন্ধানে সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ, মজিবুল হক বকুল, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম আরিফুর রহমান, আসাদুজ্জামান, ফারুক আহমেদ ঢালি, কামাল হোসেন, মিলন মোল্লা, মুরাদ হোসেন, ডাক্তার ইমরান হোসেন, আলমগীর কবির, মোহাম্মদ হাবিব, আলমগীর হোসেন, তানিয়া আক্তার, সানজিদা আকতারসহ বিভিন্ন মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com