মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

প্রাথমিকের সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন’র অংশগ্রহণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর দাবি

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫, ৫.৫৯ এএম
  • ২৪৩ বার পঠিত

মানব সময় বিশেষ প্রতিবেদন :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয় বলেছেন, “প্রাথমিক পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে”
প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয়, আজকের (৪ মে ২০২৫) পত্রিকা এবং অন্যান্য মিডিয়াতে খবরটি জানতে পারলাম । আমরা জানি, প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২০০৯ সাল থেকে নতুন আদলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে শুরু হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার মাধ্যমে নতুন আঙ্গিকে চলমান বৃত্তি পরীক্ষা করোনা মহামারীতে না হলেও ২০২২ সালে বৃত্তি পরীক্ষা আবার হয়েছিল, তবে ২০২৩ সাল থেকে এটা বন্ধ করা হয়।।২০২৫ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি, তবে ২০২৫ সাল থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা হবে এ ঘোষণা করা হয়েছে। আমরা কিন্ডারগার্টেন উদ্যোক্তা ও পরিচালক বৃন্দ সরকারের এ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দের প্রতি দাবি জানাচ্ছি কোন কিন্ডারগার্টেনের শিক্ষা প্রতিষ্ঠান যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। সাথে আরও একটি দাবি জানাচ্ছি যে,শিশুদের লেখাপড়ার প্রতি মন ধরে রাখার জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ( পিইসি) ফের চালু হোক। কেননা বর্তমান ডিভাইস ও অনলাইন এডিক্টেটে হয়ে যাচ্ছে শিশুরা। লেখাপড়ার চরম ক্ষতি সাধিত হয়েছে বিভিন্ন কারণে,শিশুদের লেখাপড়ার টেবিল ফিরিয়ে আনতেই হবে।বিশ্বাস করি, যৌক্তিক দাবির স্বীকৃতি বর্তমান সরকার দিবেন। এবং আমাদের বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থায় সকল কিন্ডারগার্টেন পিএসসি পরীক্ষা দিতে পারবে, এবং ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বাংলাদেশের কোন শিশু
বৈষম্যের শিকার না হয় তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। বৈষম্যহীন ব্যবস্থায় সকল কিন্ডারগার্টেন যেন অংশ গ্রহণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com