বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

গ্রাম আদালত কে শক্তিশালী করতে রাউজান উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬.১২ এএম
  • ১৪৮ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার চালু করেছে গ্রাম আদালত ব্যবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।
রাউজান উপজেলার গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের অগ্রগতি, নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ এবং জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মামলা গ্রহণ, নিষ্পত্তি ও এজলাস ব্যবহারের বিষয়ে সম্প্রতি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিসান বিন মাজেদ। তিনি বলেন, “রাউজান উপজেলার ছোটখাটো বিরোধ নিষ্পত্তি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৪টি মামলা গ্রহণ ও ৩টি মামলা নিষ্পত্তি হচ্ছে।” তিনি ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালতের বিষয়টি নিয়মিত আলোচনায় আনার এবং এজলাস ব্যবহারে প্যানেল চেয়ারম্যানদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. মনির হোসাইন, উপজেলা সহকারী প্রকৌশলী মো. রহমত উল্লাহ, উপজেলার সব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি, মিল্টন চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com