রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানার আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে গণসংযোগ পক্ষ শুরুর ঘোষণা :

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৬.৩৮ পিএম
  • ৮৬ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা মোঃ শাহজাহান চৌধুরী ইপিজেডে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তীব্র ক্ষোভ ও দৃঢ় কন্ঠে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের উদ্দেশ্য করে বলেন, এদেশের সম্পদ- টাকা পয়সা ও ব্যাংক লুটপাটের সাথে শুধু শেখ হাসিনা নহে সব লীগেই কম বেশি জড়িত ছিলেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, পালিয়ে যাওয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো রাজপথে রাজনীতি ও আন্দোলনের মাঠে আসতে পারবে না। কেউ কেউ তাদের কে মিথ্যা গল্প কাহিনী শুনিয়ে ভারতের এজেন্টা মাফিক ভোটের লড়াইয়ে ফিরিয়ে এনে ইসলামী আন্দোলনের বাঁধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান।
মাওলানা শাহাজাহান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শয়তান আবার ভালো হয় কি করে?
সবাই কে ঐ শয়তানের পরাজিত শক্তি ফেরাউন কে যারা সমর্থন করবে তাদেরকেও ইসলামী হুকুমতের কঠিন শাস্তিতে পড়তে হবে।
আগামীতে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবার কাজ জুলাই -আগষ্ঠের পর থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে গণ সংযোগ কর্মসূচি সূচনা থেকেই বীর চট্টলার প্রতিটি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর সঠিক দাওয়াত পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
১১ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম -১১ এর এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোঃ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর মোঃ আবু মোকারম,৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক হাজি মোঃ মুজিবুল হক বকুল,৩৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর ও বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক মুহাম্মদ হোসাইন, দঃ হাঃ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোখতার আহম্মদ, মজলিস সুরাহা সদস্য মোঃ আব্দুল্লাহ আল আরিফ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাংগঠনিক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com