রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

বই বিনিময়ের নতুন দিগন্ত: বাংলাদেশের প্রথম ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১১.২১ এএম
  • ১২৪ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বই বিনিময়ের নতুন দিগন্ত: বাংলাদেশের প্রথম ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রামে বইপ্রেমীদের জন্য এক অনন্য উদ্যোগ হিসেবে আজ উদ্বোধন হলো ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’। ক্লিন বাংলাদেশ-এর উদ্যোগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং অন্ত্যমিল প্রকাশনীর তত্ত্বাবধানে জামালখান খাস্তগীর স্কুলের সামনে এই কর্ণার চালু হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি মানুষের চিন্তাধারা বিকাশে বইয়ের গুরুত্ব অপরিসীম। ক্লিন বাংলাদেশ-এর এই উদ্যোগ বইপ্রেমীদের মধ্যে পাঠচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।“এই উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে। এখানে আমি একটা বই নিব, বইটি এখানে আমার পড়া হয়ে গেছে সেই বইটি আমি নিজে নিজেই এখানে জমা দিব এবং নতুন একটি বই নিয়ে যাব। আমরা সততার মাধ্যমে এই কাজটি করবো। স্ক্যান কোডের মধ্যে দিয়ে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে কোন বইটি আপনি নিচ্ছেন কোন বইটি রেখে গেছেন সবকিছু এই স্ক্যান কোডের মাধ্যমে অনলাইনে সেটা যুক্ত হয়ে যাবে। আপনি কোন বই ডোনেট করতে চাইলে সেটাও ডোনেট করতে পারছেন। পড়াশোনার কোন বিকল্প নেই। আমাদের যে পবিত্র কোরআন যেটা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নাজিল হয়েছিল সেখানের প্রথম বাক্য ছিল ‘পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে ‘। কারণ পড়ার কোন বিকল্প নেই। আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়াশোনা করতে হবে। আমি মনে করি পড়াশোনা জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং পড়াশোনা করে আলোকিত সমাজ, আলোকিত মানুষ, আলোকিত রাষ্ট্র আমাদের করতে হবে।”অনুষ্ঠানে ক্লিন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন,
“এই বুক এক্সচেঞ্জ কর্ণারে সততার ভিত্তিতে বই বিনিময় করা যাবে। একটি বই রেখে আরেকটি বই নেওয়ার মাধ্যমে একজনের জ্ঞান অন্যের কাছে পৌঁছাবে। সততাই হবে এই উদ্যোগের মূল চালিকা শক্তি।”অন্ত্যমিল প্রকাশনীর তানভীর রিসাত বলেন,ছাত্রজীবন থেকেই বই নিয়ে কাজ করছি। বই পড়া এবং অন্যকে বই পড়তে দেওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। এই কর্ণার পাঠকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
উদ্যোক্তারা জানান, এই বুক এক্সচেঞ্জ কর্ণারটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পাঠকেরা এখানে এসে স্বেচ্ছায় বই রেখে অন্যদের পড়ার সুযোগ করে দিতে পারবেন। কিউআর কোড স্ক্যান করে সহজেই বুক এক্সচেঞ্জের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। বই পড়ার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নগরবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, প্রণব কুমার শর্মাসহ ক্লিন বাংলাদেশের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com