শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এনকো ল্যাবরেটরিজ লিমিটেড এর আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার সম্পন্ন : প্রাথমিক শিক্ষায় গুণগত রূপান্তরের সাত অঙ্গীকার: নতুন অভিযাত্রার প্রত্যয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ফিরুক নতুন মূল্যায়ন ব্যবস্থায় –এম. নজরুল ইসলাম খান চরফ্যাশনে ব্যক্তির আবেদন ছাড়াই ভোটার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে স্থানান্তর

ডেন্টালে ভর্তি পরীক্ষা : বন্ধ রাখতে হবে ফটোকপির দোকান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৯.২৮ এএম
  • ৮৫৩ বার পঠিত
ফাইল ছবি

ডেন্টাল কোর্সে (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ফটোকপির দোকান বন্ধ রাখতে হবে। আগামী ১০ নভেম্বর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এই পরীক্ষার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় গৃহীত হওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া এদিন পরীক্ষার্থীরা ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ ওই সভায় সভাপতিত্ব করেন।

কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নেই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে।

এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি ১ হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ ভর্তি পরীক্ষার ওভারসাইট কমিটির সদস্য, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম পুলিশ কমিশনারের প্রতিনিধি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊধ্র্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com