বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

চউক কাজির দেউরি কাঁচা বাজার সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১.১৩ পিএম
  • ১১২ বার পঠিত

মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চউক কাজির দেউরি কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে সমিতির নেতারা মেয়রের সাথে বাজার এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমিতির এম. এ. রাজ্জাক, জাকির হোসেন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আরফান উদ্দিন টিটু এবং নাছের আলম।
মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের উন্নয়নমূলক কাজের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি কাঁচা বাজারের আধুনিকায়ন এবং ক্রেতাদের সুবিধার্থে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করেন। সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,”চট্টগ্রামের বাজারগুলোকে আধুনিক ও ক্রেতাবান্ধব করতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। বাজারের সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের উন্নয়নে চসিক সর্বদা প্রস্তুত। এই শহরের ব্যবসায়ীরা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। তাদের সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, ব্যবসায়ী সমিতির সঙ্গে একসাথে কাজ করলে আমরা বাজারগুলোর চেহারা বদলে দিতে পারব।”
তিনি আরও বলেন, “বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য পরিবেশবান্ধব ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে আমি নবনির্বাচিত কমিটির সক্রিয় অংশগ্রহণ আশা করি। ব্যবসায়ীদের দাবি-দাওয়া সঠিকভাবে সমাধানের জন্য চসিক আন্তরিকভাবে কাজ করছে এবং করবে।”মেয়র ডা. শাহাদাত হোসেন সমিতির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “নেতৃত্বের মাধ্যমে আপনাদের এলাকার ব্যবসায়ীদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে বাজারের আধুনিকায়ন কার্যক্রমে আপনাদের মতামত ও সমর্থন গুরুত্বপূর্ণ।”মেয়র আশ্বাস দেন যে, ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক চাহিদা ও সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com