শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫দোকান ঘর

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.৩২ এএম
  • ১৮২ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

নগরের ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ আকমল আলী রোডস্থ বেড়ীবাঁধ এলাকায় অবস্থিত প্রায়৩৫-৪০টি অস্থায়ী দোকান ঘরে মশার কয়েল থেকে আগুনে পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি এবং কেউ নিখোঁজ নেই।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে,বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোঃ নজরুল ইসলাম ।তিনি আরো জানান, শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রাণ পণ চেষ্টা করে ২/৩ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিইপিজেড ও কেইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মী এবং স্থানীয় জনতা এতে সহায়তা করে।
আগুনে জেলেদের অস্থায়ী বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারীর দোকান, জেলেদের জাল রাখার স্টোর সহ ৩৫ টি স্থাপনা পুড়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।
এদিকে আগুন লাগার স্থান পরিদর্শনে আসেন চট্টগ্রাম-১১ এর সাবেক সাংসদ ও বাণিজ্য মন্ত্রীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু চৌধুরী, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি সভাপতি সরফরাজ কাদের রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, মুজিবুর রহমান এবং ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জেলে সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ দূর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে দক্ষিণ হালিশহর মৎস্যজীবী সমিতি সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com