শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের পদায়নের এক দফা দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২.৪৪ পিএম
  • ১৯২ বার পঠিত

এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি :
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলছে।মঙ্গলবার (৮অক্টোবর) সকাল নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স ফারজানা আক্তার বলেন, এক দফা দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, নার্সদের কর্মবিরতির ফলে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com