শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলায় মানববন্ধনে ব্রাকের পণ্য বর্জনের আহ্বান।। শিক্ষক মাহতাবকে পুনর্বহালের দাবী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১১.১৮ এএম
  • ২৩০ বার পঠিত

চরফ‍্যাশন প্রতিনিধি, ভোলা :
ভোলায় মানববন্ধনে আসিফ মাহতাব কে চাকুরীতে পুনর্বহাল এবং পাঠ্যপুস্তক সংশোধন ও ব্রাকের সকল পণ্য বর্জনের আহ্বান করা হয়েছে।
নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব কে স্বপদে পুনর্বহালের দাবীতে ভোলা জেলা উত্তরের জাতীয় শিক্ষক ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব বলেন বক্তারা।
বক্তারা বলেন, সরকার ফ্রি বই দেওয়ার নামে আজ বাচ্ছাদের কুটকুট খেলা শিখাচ্ছে। যা হাস্যকর। জাতির মেধাশূন্য করার জন্য এ প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে মাওলানা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এসব বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা তরিকুল ইসলাম, ভোলা জেলা জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল জলিলপ্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com