সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ইয়াবার মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড চট্টগ্রাম আদালতে:

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১০.০১ এএম
  • ১৯৮ বার পঠিত

আদালত প্রতিনিধি, চট্টগ্রাম :

নগরের বাকলিয়া থানার ইয়াবার মামলায় মো.নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (১৯)নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  
মঙ্গলবার (৭ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
মো.নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (১৯), কক্সবাজার জেলার টেকনাফ থানার বালুখালী এলাকার ঘোনারপাড়ার মনির আহম্মেদের ছেলে।
রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.নুরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে গ্রেফতার
করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বাংলানিউজকে বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো.নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নজরুল জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।

বাংলাদেশ সময় ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩ 
এমআই/টিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com