রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

সবার ভালোবাসায় রঙিন এবারের জন্মদিন : বুবলী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৬.১৮ এএম
  • ৭৭৬ বার পঠিত
ফাইল ছবি

আজ ২০ নভেম্বর চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন। প্রতিবারের মতো এবারের জন্মদিনটিও ঘরোয়াভাবে পালন করছেন ‌‘বসগিরি’ ছবির এই নায়িকা। আজ দুপুরে বুবলী জাগো নিউজকে বলেন, ‘রাতে বাসায় ঘরোয়াভাবে কেক কেটেছি। বাবা-মা আর দুই বোনও উপস্থিত ছিলেন।’

বুবলী বলেন, ‘রাজকন্যার মতো সবাই আমাকে খুব আদর করছেন। মা বাসায় আমার পছন্দের খাবার রান্না করেছেন। আমাকে ঘর থেকে বেরই হতে দিচ্ছেন না। আর এত আদর ভালোবাসা পাই বলেই জন্মদিনটা বাসায় কাটাতে ভালো লাগে।’

তিনি বলেন, ‘পরিবারের বাইরেও আমার আরেক পরিবার হচ্ছে চলচ্চিত্র। সেখান থেকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পাচ্ছি। ভক্তরাও শুভেচ্ছা জানাচ্ছেন। এই শুভেচ্ছা-ভালোবাসায় রঙিন এবারের জন্মদিন। ইচ্ছে ছিল আমার খুব কাছের মানুষদের নিয়ে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করবো। কিন্তু সাময়িক কারণে সেটা এবার করতে পারিনি। তবে কদিন পরেই করবো। সেখানে শুধু খাওয়াদাওয়া আর আড্ডা হবে।’

ঢাকাতেই বুবলীর জন্ম এবং বেড়ে ওঠা। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। বড় বোন নাজনীন মিমি একসময় গান করলেও বর্তমানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত। মেজো বোন শারমিন সুইটি একুশে টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। ছোট ভাই জাহিদ হাসান আকাশ ব্যস্ত পড়াশোনা নিয়ে।

শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পাস করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

বুবলী বলেন, ‘আগে ছিলাম অন্য বুবলী। খুব বেশি মানুষ চিনত না। কিন্তু বড় পর্দার অভিনেত্রী হিসেবে এখন সারাদেশ থেকেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছি, ভালোবাসায় স্নাত হচ্ছি। ফেসবুক, ফোনের ম্যাসেজ- সবখানেই শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছি। আমি অভিভূত।’

গেল বছরে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক ঘটে বুবলীর। শামীম আহমেদ রনির পরিচালনায় শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে এসে চমক দেখান তিনি। আলাদা করে নায়িকা হিসেবে নিজের সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। তবে শাকিবের বলয় থেকে বের হতে না পারার ত্রুটি রয়েছে বুবলীর, এই দাবি চলচ্চিত্রের মানুষদের। তাদের মতে, একজন নায়িকা কখনো নির্দিষ্ট বলয়ে প্রতিষ্ঠিত হতে পারে না। তাকে সার্বজনীন হয়েই কাজ করতে হয়।

সফল-ব্যর্থতার হিসেব করবে ভবিষ্যত। আপাতত, নিজের ব্যবসা সফল ছবিগুলোকে প্রেরণা হিসেবে নিয়ে নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন বুবলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com