মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে মা- শিশু ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১.৪৬ পিএম
  • ২৫২ বার পঠিত

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে মা- শিশু ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গণেশপুর ইউনিয়নে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ,সতীহাট শাখায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ স্বাস্থ্য ক্যাম্পে ২৬০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

একদিন ব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ শিশু সার্জন ডাঃ আব্দুস সাত্তার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুজাক্কির রহমান।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক কামাল হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মামুনুর রশিদ, সতীহাট শাখার শাখা ব্যাবস্থাপক নুরুজ্জামান, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু,সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমিন আক্তার এবং ডাঃ জাকিয়া সুলতানা প্রমূখ।

উল্লেখ্য, গ্রামীণ জনপদে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com