বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

মাদক সম্রাট মীর কাশেম (৪৩)’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। .

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১০.৪৬ এএম
  • ২৮৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :

প্রায় দেড় কেজি আইস(ক্রিস্টাল মেথ)সহ কুখ্যাত মাদক সম্রাট মীর কাশেম (৪৩)’কে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন চৌধুরীপাড়া এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
.
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকার একটি টিনশেড বসতঘরের ভিতরে বিক্রয়ের উদ্দেশ্যে আইস (ক্রিস্টাল মেথ) নামক একটি বড় চালানসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৩ আগষ্ট ২০২৩ইং তারিখে বর্ণিত ঘটনাস্থলের বসত ঘরের সম্মুখে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি উক্ত বসতঘর হতে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মীর কাশেম(৪৩), পিতা-মৃত. আলী হোছন, সাং-চৌধুরীপাড়া, (মীর কাশেম এর বাড়ী), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং নিজ মুখে স্বাকীর করে যে, তার বসতঘরের কাঠের আলমারির উপরে একটি শপিং ব্যাগের মধ্যে মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) নামক মাদক আছে। তখন স্বাক্ষীদের সামনে ধৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উক্ত কাঠের আলমারি থেকে একটি শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় সর্বমোট ১ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে উল্লেখিত জব্দকৃত মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com