শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রাম জেলা দাবা ,ইয়ুথ ও মহিলা চ্যাম্পিয়ানশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৫.৫২ এএম
  • ২৯২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম 

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে গতকাল ( ২৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা কমিটির সম্পাদক, মহিলা ফিদে মাষ্টার মিসেস তনিমা পারভীন এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ৩টি টুর্নামেন্টের সফলভাবে সম্পন্ন হয়েছে গতকাল ২৫ জুলাই সন্ধ্যায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ‌সাবেক সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাবা কমিটির সভাপতি ও ‌সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
দাবা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও প্রফেসর আলেক্স আলিমের সভাপতিত্বে ও দাবা সম্পাদক মিসেস তনিমা পারভীন এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, দাবা কমিটির সদস্য প্রফেসর মহসিন জামিল পাপ্পু,যুগ্ন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সাচ্চু,আলী কায়সার, সদস্য মোঃ কামরুল ইসলাম, সৈয়দ আব্দুল আহাদ।
টুর্নামেন্টের চীফ অরবিটার ছিলেন প্রকৌশলী এস এম তারেক, সহকারী নূরুল আমিন ও মোঃ আসিফ।
জেলা দাবা চ্যাম্পিয়ানশিপে রাব্বি সেলিম চ্যাম্পিয়ন, সজীব দাস রানার্স আপ, আঃ মালেক ৩য়, ওমর খালেদ৪র্থ, ইয়ূথ দাবায় অনম্বয় দাশ চ্যাম্পিয়ন, সুব্রত মজুমদার রানার্স আপ,টুসিন তালুকদার ৩য়স্থান, মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে তাসফিয়া প্রিমা,লুবাবা,তাসফিয়া সহ মোট ১০ জন মহিলা দাবায় পুরস্কার পেলেন। বিজয়ী শ্রেষ্ঠ ৬ জন জাতীয় বি‌ লিগে ঢাকায় অংশগ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com