শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রামে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালার দাবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন | manob somoy

  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩, ২.৩২ পিএম
  • ২৭১ বার পঠিত

হোসেন বাবলা:০৩ মে চট্রগ্রাম
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের স্মরণ ও তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিক উন্নয়ন পরিষদ ও জাতীয় সাংবাদিক সংস্থা।
বুধবার (৩রা মে) সকালে ১১টায় চেরাগী পাহাড় মোড় চত্বরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে মুক্ত আলোচনা সভা ও র‌্যালী করেছে সংগঠন দুটির চট্টগ্রামের সাংবাদিক নেতারা।
আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেন, সরকার সাংবাদিকদের সংবাদ প্রচার করার জন্য যে নীতিমালা প্রণয়ন করেছেন, তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাঁধাগ্রস্থ সহ বিরুপ পরিস্থিতিতে পড়ে জীবন দিতে না হয়। তাহলে মুক্ত গণমাধ্যম সুনিশ্চিত কখনো সম্ভব নয়। তাছাড়া ডিজিটাল গণমাধ্যম আইনের ধারাকে পরিবর্তন ও সংশোধনের দাবিও জানানো হয় এ দিবস পালনের কর্মসূচি থেকে।
আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান উল্লাহ সমরকান্দি পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা লায়ন মৌলানা ইউসুফ, আব্দুল মবিন চৌধুরী, শহিদুল ইসলাম, মোঃ হারুন, সি: সহ সভাপতি রুমেন চৌধুরী, সাধারণ সম্পাদক সেকান্দার আলম, যুগ্ন সাঃ সম্পাদক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হারুন।
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ও আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন সেন, আসক’র আইন সম্পাদক জান্নাতুল আরেফ চৌধুরী মিথিলা, সাংবাদিক গোলাম মোস্তাফা ভূইয়া, মোঃ শহীদুল হক ভূইয়া, আমান উল্রাহ দৌলত, মোঃ রোকন উদ্দিন জয়, এফ.কে. নাহিদ পাটোয়ারী, দিদারুল ইসলাম, শহীদুল্লাহ টিপু, মোঃ নাঈমুর রহমান, মো: ইমাম হোসেন, রাশেদ চৌধুরী, কাজী সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com