বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

চট্টগ্রামের আনোয়ারায় ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী রকি দত্ত (২০)’ কে খাগড়াছড়ি হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম || manob somoy

  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৯.২৪ এএম
  • ৩২৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :

চট্টগ্রামের আনোয়ারায় ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী রকি দত্ত (২০)’ কে খাগড়াছড়ি হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। ভুক্তভোগী ভিকটিম ১৬ বছর বয়সের এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় বসবাস করত। আসামী রকি দত্ত (২০) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৫ মার্চ ২০২৩খ্রিঃ তারিখ আসামী রকি দত্ত ভিকটিমকে তার ব্যক্তিগত সিএনজিতে করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পারকি সমুদ্র সৈকতে নিয়ে যায়। সেখান হতে রকি ভিকটিমকে আনোয়ারা থানাধীন ইছামতি এলাকায় নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা তার ৩ সহযোগী পলাশ, শীপঙ্কর এবং চন্দনসহ রকি ভিকটিমকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক গনধর্ষণ করে। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেলে ধর্ষকরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

৩। এ ঘটনায় ভিকটিম চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-১৯/৬১, তারিখ-১৮ মার্চ ২০২৩খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ-২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোড।

৪। বর্ণিত মামলাটি রুজু হওয়ার পর থেকে উক্ত মামলার এজাহারনামীয় আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আনোয়ারা থানা পুলিশ উক্ত গণধর্ষণের সাথে জড়িত আসামী পলাশ(২৬), শীপঙ্কর (২৭) এবং চন্দন (২৫)কে আটক করে কিন্তু উক্ত ধর্ষণের মূল পরিকল্পনাকারী রকি দত্ত পলাতক থাকে। র‌্যাব-৭, চট্টগ্রাম ভুক্তভোগী নাবালিকা ভিকটিমের বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করতঃ বর্ণিত গণধর্ষণের ঘটনার প্রধান আসামী রকি দত্তকে গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১১ এপ্রিল ২০২৩খ্রিঃ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় খাগড়া জেলার মহিলা কলেজ রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ১নং আসামী রকি দত্ত (২০), পিতা-বিধান দত্ত, সাং-সিংহরা, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ভিকটিমকে গণধর্ষণের কথা অকপটে স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com