বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), এর সভাপতিত্বে প্রথম কল্যাণ সভা | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২.০৮ পিএম
  • ৩৬০ বার পঠিত
  1. চট্টগ্রাম প্রতিনিধি :পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে প্রারব্ধ সভায় সিএমপি কমিশনার মহোদয় সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের সংখ্যাগত ও পরিমানগত দিকের পরিবর্তে গুণগত মানের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী এসআই (নিঃ) বসুমিত্র বড়ুয়া ও এসআই (নিঃ) রেহেনা আক্তার পারভীনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com