রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

বিভিন্ন ব্রান্ডের বাহারি পন্য নিয়ে বে -শপিং সেন্টারে নিউ নবরুপা শোরুম উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২, ১১.৪০ এএম
  • ৬৮৫ বার পঠিত

 

অর্থনীতি প্রতিবেদক::০৮জুন | চট্টগ্রাম অফিস

সিইপিজেডস্থ বে শপিং সেন্টারে গতকাল ৭ জুন ,মঙ্গলবার দুপুরে নিউ নবরুপা শোরুমের শুভ উদ্বোধন করা হয়।
বে -শপিং সেন্টার ব্যবসায়ীক কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি মোরশেদুল আলম চৌধুরী তাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইপিজেডের নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেজবাহ ।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
অতিরিক্ত নির্বাহী পরচালক (প্রশাসন) এ বি এম সহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক আব্দুন নূর, অতিরিক্ত পরিচালক মোঃ হাসানুজ্জামান, মোঃ এনামুল হক ও ইনভেস্টর ক্লাবের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।
ব‌ে শপিং সেন্টার কল্যাণ মালিক সমিতির সহ-সভাপতি, তাহের আমিন, সাঃসম্পাদক কাজী আজিজুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ মুছা সওদাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেজবা বলেন ,ভালো মানের পোশাক সামগ্রির চাহিদা সবখানেই রয়েছে তবে তা রাখতে হবে ক্রয় ক্ষমতার ভিতরে। শ্রমিক অধ্যুষিত এলাকায় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিভিন্ন ব্রান্ডের দেশি ও বিদেশি পোশাক নিয়ে নিউ নবরূপার শোরুমের অগ্রযাত্রাকে অভিনন্দন জানান।
বিক্রয়োত্তর সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারলে ভবিষ্যতে আরো নামিদামি বিভিন্ন ব্রান্ডের সমাহার হবে সিইপিজেড বে শপিং সেন্টারে । ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য বেপজা কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বে -শপিং সেন্টার ব্যবসায়ীক কল্যাণ সমিতির সভাপতি মোরশেদুল আলম চৌধুরী তাজু বলেন,বিগত দুই বছর করোনা মহামারী ক্রান্তিলগ্নে সারাবিশ্বের নেয়ায় এখানকার ব্যবসায়ীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপরেও মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন সবাইকে বাঁচিয়ে রাখছেন বলেই।
তিনি আরো বলেন আমাদের পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যবসায়ীদের সকল সুযোগ সবিধা নিশ্চিত করার পাশাপাশি মার্কেটের কর্মচারী ও দোকান মালিকদের মধ্যে একটি ভাতৃত্বের মিল বন্ধন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম বলেন নামিদামি বিভিন্ন ব্রান্ডের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম নিউ নবরুপা।মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভালো মানের পোশাক সরবরাহ করে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com