শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জরিমানা :

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.১২ পিএম
  • ৪৩৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আজ ০ ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক বাকলিয়া থানা এবং ছাত্র জনতার সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
তদারকি কালে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে
৬ টি প্রতিষ্ঠানকে ১,১২,০০০ টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হাসানের সবজির দোকানকে ২,০০০ টাকা,বায়েজিদ পোল্ট্রিকে ৩,০০০ টাকা, সিদ্দিক সবজির দোকানকে ২,০০০ টাকা এবং কাঞ্চনের সবজির দোকানকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া এমআপি বিহীন পণ্য সংরক্ষণের দায়ে মেসার্স এস এম ট্রেডার্সকে ৩,০০০ টাকা এবং নকল পণ্য, মুড়ির বস্তার উপর ইঁদুরের বিষ্টা, আলু বোখারার প্যাকেটে তেলাপোকা বিচরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুঁড় সংরক্ষণের দায়ে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক জনাব রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। এছাড়াও, সচেতন ছাত্রবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com