বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

চকরিয়ায় আসামিদের সাথে ওসি’র জন্মদিন উদযাপনে “ওসি ওসমান” কে প্রত্যাহার | Manob Somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১.৩৭ পিএম
  • ৪১২ বার পঠিত

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। জন্মদিনে থানার মধ্যে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে কেক কাটায় তাকে প্রত্যাহার করে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার(কক্সবাজার) সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, তিনি(ওসি-ওসমান গনি ) কে বিধি ভঙ্গ করায় আজ বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, গত ২ মার্চ ছিল ওসি ওসমান গণির জন্মদিন। ঐ দিন তিনি নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। জন্মদিন উপলক্ষে পরে ছিলেন আকাশি রঙের সাদা পাঞ্জাবি।
হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। থানার মধ্যে পলাতক আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাইয়ে দেওয়া ও আসামিদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখে সমালোচনা করছেন অনেকে।
ওসমান গণি চার মাস আগে চকরিয়ার থানার ওসি হিসেবে যোগ দেন। মাত্র চার মাসের মাথায় তিনি প্রত্যাহার হলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com