সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ঠাকুরগাঁওয়ে নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ| Manob Somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ২.২৫ পিএম
  • ৩৮৭ বার পঠিত

 

খুকু মণি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রী কলেজে ওয়াশ ব্লক নির্মান কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ উঠেছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ লাখ টাকায় জাবরহাট ডিগ্রী কলেজে একটি ওয়াশ ব্লক নির্মান কাজ শুরু হয়। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার সকালে কলেজের অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য যান। শ্রদ্ধা নিবেদন শেষে নির্মানাধীন ওয়াস ব্লকের কাজ পরিদর্শনে গেলে দেখতে পান ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরী করা স্রাবের (ঢাকনা) এক প্রান্তে বাঁশের বাতার অংশ বিশেষ বের হয়ে আছে। পরে ব্লক ভেঙ্গে দেখেন, সেখানে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা প্রকৌশলীকে জানান তারা।

কলেজের শিক্ষার্থীরা জানান, করোনার কারণে কলেজ বন্ধ ছিল। এসময় ওয়াশ ব্লকের ভবন নির্মান কাজ দ্রুত শেষ করা হয়েছে। এখন স্রাবে রড়ের পরিবর্তে বাঁশ পাওয়া যাচ্ছে, তাহলে ভবন নির্মান কাজে কি ব্যবহার করা হয়েছে। এছাড়াও আমরা দেখতেছি যে নিম্ন মানের ইট দিয়ে নির্মান কাজ করা হচ্ছে। ছাদ ঢালাই এ রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে। এসবের কারনে যে কোন সময় আমরা দূর্ঘটনায় পড়তে পারি।

অভিযগ প্রসঙ্গে নির্মাণ কাজের ঠিকাদার ফারুক হোসেন মিস্ত্রীর উপর দায় চাপিয়ে বলেন, আমাকে না জানিয়েই সাইডের মিস্ত্রী এ কাজ করেছে। তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী শামীম হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি এবং তদারকি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম (ইউএনও) বলেন, আপাতত কাজ বন্ধ আছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com