বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সীতাকুন্ডে পোষাক শ্রমিককে বাড়ীতে পৌছে দেওয়ার কথা বলে গণধর্ষণ; আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান ও এক নম্বর আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৩.০৮ পিএম
  • ৪৬৯ বার পঠিত

ডেস্ক নিউজ :

সীতাকুন্ডে পোষাক শ্রমিককে বাড়ীতে পৌছে দেওয়ার কথা বলে গণধর্ষণ; আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান ও এক নম্বর আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ২৪ নভেম্বর ২০২১ ইং তারিখ ভূক্তভোগী নাইট শিফটের কাজ শেষে মার্স টেক্সটাইল ফ্যাক্টরী হতে ফ্যাক্টরীরর নিজস্ব গাড়ীতে করে বাঁশবাড়ীয়া বাজারে এসে নামে। বাজার হতে পায়ে হেটে তার বাবার বাড়ীতে যাওয়ার পথে মোঃ আব্দুল আলী লিংকন ভূক্তভোগীকে তার বাড়ীতে পৌছে দেওয়ার কথা বলে জোরপূর্বকভাবে তার সাথে থাকা প্রাইভেটকারে উঠায়। পরবর্তীতে ভূক্তভোগীকে তার বাড়ীতে না নিয়ে তাকে জোরপূর্বক বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল বসুন্ধারা পজেক্টে নিয়ে যায়। উক্ত স্থানে ১। লিংকন, ২। মোঃ হান্নান এবং ৩। মোঃ জাহিদ ভূক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে।

৩। উক্ত বিষয়ে গত ২৫ নভেম্বর ২০২১ ইং তারিখ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় যার মামলা নং- ৪১, তারিখ- ২৫ নভেম্বর ২০২১, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩)। ঘটনাটি উক্ত এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

৪। এরই ধারাবাহিকতা র‌্যাব-৭, চট্টগ্রাম ধর্ষনকারীদের গ্রেফতারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়। গোয়েন্দা নজরদারির একপর্যায় র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ধর্ষণকারী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বোয়ারিয়াকুল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২২ ইং তারিখ ০১২০ ঘটকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে গনধর্ষণকারী আসামী মোঃ আব্দুল আলীম লিংকন (৩২), পিতা- মৃত খাইরুল বশর, সাং- বাঁশবাড়িয়া, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ধর্ষণের কথা স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ০৪ টি মামলা রয়েছে।

৬। উল্লেখ্য যে, গত ২৬ নভেম্বর ২০২১ ইং তারিখ উক্ত মামলার ২য় আসামী মোঃ হান্নান (৩২), পিতা- নুর মিয়া, সাং- ঘোড়ামারা, থানা- সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম র‌্যাব-৭ কর্তৃক গ্রেফতার হয়।

৭। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com