সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

চরফ্যাশনে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে আটকে রেখে ৩০ হাজার টাকা চাঁদা দাবি।

  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৫.২৮ এএম
  • ৬৩৭ বার পঠিত

চরফ্যাশন প্রতিনিধি 

“কু-প্রস্তাব” দিয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধোর করে শিক্ষা প্রতিষ্ঠানের একটি কক্ষে আটকে রেখে ৩০হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের “অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী ও এতিমখানার ” শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে।

চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আলমগীর (৬৫) যমুনা কলনীর পাশের জমিতে চাষাবাদ করে বাড়ি ফেরার সময় কলোনির কিছু বখাটে লোক ও ইব্রাহিমের মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে বলে অভিযোগ করে মারধোর করেন। এর পর মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে কিছু না জেনে শুনেই জন সম্মুক্ষে কৃষক আলমগীরকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে আটক রাখেন এবং দাবি করেন ছাড়িয়ে নিতে হলে লাগবে ৩০হাজার টাকা। তবে স্থানীয়রা সাইফুলের এই অমানবিকতা সহ্য করতে না পেরে মাদ্রাসা বাজার থেকে প্রায় দু’শ জন সাইফুলের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভিকটিমের মা বাবার কাছে গিয়ে এমন ঘটনার সত্যতা না পেয়ে তালাবদ্ধ আলমগীরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন স্থানীয় মেম্বার মোঃ ফরহাদ হোসেন নিরব এর দায়িত্বে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর।

স্থানীয়রা এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাইফুল মাদ্রাসায় চাকরি করে তিনি হয়ে উঠেছেন আঙ্গুল ফুলে কলাগাছ তার বিরুদ্ধে রয়েছেন মাদ্রাসার ছাত্রী ধর্ষণের অভিযোগ সম্প্রতি এমন আরো বহু অভিযোগ থাকলেও প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অসহায় নিরীহ মানুষের উপর এসব অপকর্ম করে আসছেন দিনের পর দিন দেখারও নেই কেউ। এদের রয়েছে সংঘবদ্ধচক্র।

এসব বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com