বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

নির্বাচনী সহিংসতায় আহত সতীর্থদের পাশে সিএমপি কমিশনার

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৮.২৮ এএম
  • ৪৩৭ বার পঠিত

 

রায়হান হোসাইন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :
১১ নভেম্বর, ২০২১ তারিখ কক্সবাজার জেলার ২ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জরুরী সরকারি দায়িত্ব পালনকালে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় আহত হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী থানার এস আই/ আক্তার হোসেন এবং সদরঘাট থানায় কর্মরত কন্সটেবল মোঃ আনিসুর রহমান।

বিষয়টি জানা মাত্রই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম কক্সবাজার জেলা সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। তিনি ডিউটি ডাক্তারদের সাথে আলাপকালে আহত পুলিশ সদস্যদের বিষয়ে খোঁজখবর নেন। এমআরআইসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর আহতদের প্রত্যেকেই শংকামুক্ত বলে কর্তব্যরত ডাক্তার কমিশনার মহোদয়কে অবহিত করেন।

এস আই আক্তার হোসেন কক্সবাজার জেলার সদর থানাধীন চপল নন্দী ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের নতুন মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ডিউটিরত ছিলেন এবং কং মোঃ আনিসুর রহমান খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।

জরুরী সরকারি দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত কল্পে কর্তব্যরত চিকিৎসকদের সিএমপি কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com