বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাবার বাগান এলাকা হতে ০১ টি অত্যাধুনিক একে রাইফেল, ০১ টি এলজি এবং ০৮ রাউন্ড গুলি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী আটক

  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪.৫৮ পিএম
  • ৪৭৫ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাবার বাগান এলাকা হতে ০১ টি অত্যাধুনিক একে রাইফেল, ০১ টি এলজি এবং ০৮ রাউন্ড গুলি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী আটক।র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ নভেম্বর ২০২১ ইং তারিখ ২৩০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ০১ টি একে রাইফেল, ০১ টি এলজি এবং ০৮ রাউন্ড গুলি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আসামী ১। সৈয়দ হোসেন প্রকাশ ফারুক (৩০), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-চারাবটতল, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই অস্ত্র মজুদ করেছিল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com