বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকা থেকে ০১ জন শিশু অপহরণকারী আটক:

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৪.৩৮ এএম
  • ৪৯৯ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকা থেকে ০১ জন শিশু অপহরণকারী আটক:

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ০৯/০৮/২০২১ ইং তারিখ কতিপয় অপহরণকারীরা ভিকটিম…… (১৯ মাস) কে অপরহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবী করে। ভিকটিমের পিতা মোঃ জাকির হোসেন (৩৫) গত ১১/০৮/২০২১ ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে; যার মামলা নং- ১১, তারিখ-১৫/০৭/২০২১ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/২০০৩) এর ৭/৮। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ঘটনার ছায়াতদন্ত শুরু করে।

৩। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ১নং আসামী ও চক্রের মূল হোতা চট্টগ্রাম মহানগরীর টাহগারপাস এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ নভেম্বর ২০২১ ইং তারিখ ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ জিয়া উদ্দিন @ পিয়ারু, পিতা- মোঃ জহির উদ্দিন, সাং- শান্তিনগর, ০২নং ওয়ার্ড, থানা- চকোরিয়া, জেলা- কক্সবাজার’কে আটক করে।

৪। পরবর্তীতে আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপহরণের সত্যতা স্বীকার করে এবং উল্লেখ্য যে, গত ১০/০৮/২০২১ তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন চৌমুহনী এলাকা হতে উল্লেখিত মামলার এজাহারভুক্ত ২নং এবং ৩নং আসামীকেসহ অপহরণকৃত বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হয়।

৫। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহনগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com