শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের হতে রক্ষা পেলেন ৯ম শ্রেণির শিক্ষার্থী।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ২.০৫ পিএম
  • ৪৮৬ বার পঠিত

এম এ হান্নান -প্রতিনিধি তজুমুদ্দিন :

বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের খলিল মুন্সি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন ইউএনও।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। বাল্যবিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই কিশোরী চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং সামনের দিকে এধরনের বাল্যবিবাহ সংঘটিত হলে তাকে অবহিত করার পরামর্শ দেন। পরে কিশোরীকে উদ্ধার করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকল আলী, ইউএনওঃ অফিসের নাজির মেহেদী হাসান, এএসআই মোঃ ইউসুফ প্রমুখ।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, বাল্যবিয়ের বিষয়ে কোন ছাড় হবে না। বাল্যবিাবহের সংবাদ পাওয়ার সাথে সাথে আমি সেখানে যাবো এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com