শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলার তজুমদ্দিনে সাবেক মেম্বারের স্বামী বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার কার্ড না দিয়ে প্রতারণা করে অর্থ নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১২.০৩ পিএম
  • ৪৭৪ বার পঠিত

এমএ হান্নান : তজুমুদ্দিন প্রতিনিধি:

পরিবারটি ভাতার জন্য দেয়া টাকা চাইতে গেলে হামলা চালায় মহিলা মেম্বারের স্বামীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এঘটনায় তারা তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ২ বছর আগে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার কানন বেগমের স্বামী মোঃ আব্দুল জলিল গোলাকপুর ৩নং ওয়ার্ডের বেলায়েত হোসেনের ছেলে মোঃ নিরব হোসেনের স্ত্রীকে মাতৃত্বকালী ভাতার কার্ড করে দিবে বলে ৩ হাজার টাকা নেয়।

পরে জলিল ভাতার কার্ড করে দিতে না পারায় নিরব তার টাকা চায়। ২ বছর পর্যন্ত জলিল টাকা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকেন। গতকাল (২৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ছোট ডাওরী জলিলের স-মিলের কাছে নিরব টাকা চাইতে গেলে মোঃ আব্দুল জলিল, জামালসহ ৪/৫ মিলে নিরবের উপর হামলা চালায়।

হামলায় নিরব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় তিনি তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com