বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

চট্টগ্রাম কাস্টমসের ২৭ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা: কাপড়ের আড়ালে বিদেশী সিগারেট আমদানী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ২.১৪ পিএম
  • ৪৫৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদনঃ১৮সেপ্টেম্বর
কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানা শুল্কমুক্ত সুবিধায় রফতানিযোগ্য পোশাকের কাঁচামাল আমদানির ঘোষণা দিয়ে উচ্চশুল্কের ১ কোটি ১৩ লাখ বিভিন্ন ধরনের বিদেশি সিগারেট এনেছে । এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ২৭ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বলে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর(বুধবার) চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআরআই) শাখার কর্মকর্তারা সন্দেহজনক দু’টি আমদানি কনটেইনার খুলে পণ্যের কায়িক পরীক্ষা করে।বৃহস্পতিবার কায়িক পরীক্ষার ফলাফলে কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে, কনটেইনার দু’টিতে ৫৬৫টি কার্টনের প্রতিটিতে সিগারেটের ২টি করে অভ্যন্তরীণ কার্টন পাওয়া গেছে। এতে বিদেশি ৩টি ব্র্যান্ডের এক কোটি ১৩ লাখ সিগারেটের শলাকা পাওয়া গেছে। এর মধ্যে আছে- ৪৪ লাখ ইজি,৩৭ লাখ এক্সএসও এবং ৩২ লাখ অরিস।
চট্টগ্রাম কাস্টমসের এআরআই শাখার সহকারী কমিশনার রেজাউল করিম চৌধুরী জানান, কুমিল্লা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রি লিঃ নামে একটি প্রতিষ্ঠান কাপড়ের সরঞ্জাম ঘোষণা দিয়ে দুই কনটেইনার পণ্য আমদানি করে। শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে তৈরি পোশাক রফতানির শর্তসাপেক্ষে অর্থাৎ বন্ড সুবিধায় চীনের সাংহাই বন্দর থেকে দুই কনটেইনার গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আসে।
১৩ সেপ্টেম্বর আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স পণ্য খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করেন। কিন্তু সন্দেহজনক পণ্যের উপস্থিতির গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের এআরআই শাখা কনটেইনার দু’টি লক করে দেয়। এরপর বুধবার শুরু হওয়া কায়িক পরীক্ষা শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।
রেজাউল করিম বলেন, ‘মিথ্যা ঘোষণায় যেসব সিগারেট আনা হয়েছে তার দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা। উচ্চশুল্কের সিগারেট মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করে প্রতিষ্ঠানটি প্রায় ২৭ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল। এআরআই শাখার কঠোর নজরদারির কারণে সেটা সম্ভব হয়নি। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একটি সূত্র জানাই, বার বার বন্দর-কাস্টমে এ ধরনের মিথ্যা ঘোষনায় পণ্যর নামে সিগারেট এনে তা একটি চক্র গোপনে বাজারে বিক্রি করছে। আর নিষিদ্ধ পণ্য গুলো এনে বন্দর-কাস্টমে ধরার ফলে হয়ে যাই অবৈধ সিগারেট। যথা কতৃপক্ষের নিকট একটি প্রশ্ন কেন বার বার তারা এই নিষদ্ধ পণ্য আমাদের দেশীয় বন্দর-কাস্টম ব্যবহার করে অবৈধ মাল দেশে ডুকাচ্ছে।
আর কারাই বা এগুলো আনছে, তাদের ধরার ব্যাপারে প্রশাসন কে আরো তৎপর হবার অনুরোধ সচেতন মহলের। প্রভাবশালী মহল কে কারো সহায়তা দিয়ে বিদেশীদের ভূল বলে প্রচার করে পার পেয়ে আবারও অবৈধ ব্যবসা কারীদের আইনীভাবে ব্যবস্থা নিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com