শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

কবি গোলাম মাওলা জসিমের কবিতার বই ‘আমার বন্ধু বঙ্গবন্ধু’ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১.৪৪ পিএম
  • ৪৪৫ বার পঠিত

 

ডেস্ক নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম সম্পর্কে ছোট্ট সোনা মনিদের ছন্দে ছন্দে গল্প জানাতে দুই বাংলার জনপ্রিয় কবি গোলাম মাওলাh জসিমের ‘আমার বন্ধু বঙ্গবন্ধু’ কবিতার বই বিতরণ করা হয়েছে।

সম্প্রতি নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের বঙ্গবন্ধুকে নিবেদিত স্মরণ অনুষ্ঠান ‘এ লাশ আমরা রাখব কোথায়’ শীর্ষক কবিতা পাঠ ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। এতে আগত অতিথিদের মাঝে এ বই বিতরণ করা হয়।

এ সময় কবি গোলাম মাওলা জসিম বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম ছন্দে ছন্দে শিশুদের জানাতে আমার এ প্রয়াস। শিশুরা যাতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বেড়ে উঠছে পারে। বঙ্গবন্ধু সম্পর্কে পরবর্তী প্রজন্মের জানার আগ্রহ যেন আরো বৃদ্ধি পায়।’

বইটি হাতে পেয়ে বাংলাদেশ আবৃ্ত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর এবং মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মো. মছরুর হোসেনসহ আগত অতিথিরা বইটির মাধ্যমে শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুকে জানার আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলে জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com