শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

সবুজ আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ ১ সেপ্টেম্বর (বুধবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব সুলতান আহমদ হল মিলনায়তনে সম্পন্ন হয় :

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১২.১০ পিএম
  • ৪৯৫ বার পঠিত

মানব সময়  ডেস্ক নিউজ : সবুজ আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ ১ সেপ্টেম্বর (বুধবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব সুলতান আহমদ হল মিলনায়তনে ডক্টর সানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি ও সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রধান বক্তা  সবুজ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।

 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয় এখন চরম পর্যায়ে। মানুষের অসাবধানতা অবহেলায় বিপর্যয় আরো বাড়ছে। যার ফলে দিনের-পর-দিন মানুষের বসবাসের স্থান অনুপযোগী হয়ে পড়ছে। মহামারী অনাবৃষ্টি ও অতিবৃষ্টি খরা এসবের কারণ। সম্প্রতি সিআরবির সবুজ পরিবেশ ধ্বংশ করে হাসপাতাল নির্মানকে চট্টগ্রামের সাথে বিমাতাসুলভ আচরণ বলে তিনি বলেন, চাটগাঁবাসির হৃদয় জুড়ে একটি আশা, সিআরবিতে থাকবে শুধু পাখির বাসা। সিআরবিতে কোন হাসপাতাল হতে দিবনা। তিনি আরো বলেন, সবুজ আন্দোলনের কনসেপ্ট দেশকে সবুজায়ন করা। তাই এই সংগঠনের সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরন শর্মা, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এর ডাইরেক্টর ফাতেমা বেগম, সবুজ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা অধ্যাপক রেজাউল করিম বাবুল, বঙ্গবন্ধু পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক ইন্জিনিয়ার রফিকুল ইসলাম (মামুন) চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আর ইসলাম রবি, উত্তর জেলা সদস্য সচিব স্থপতি শহিদুল ইসলাম, সাংবাদিক মাইনুদ্দিন, মহানগর কমিটির সহ সভাপতি সুলতানা আয়শা, সহ সভাপতি সাংবাদিক নুরুল কবির, ইন্জিনিয়ার হাবিবুল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার ইকবাল চৌধুরী যুগ্ম সাধারন সম্পাদক, অধ্যক্ষ মোঃ জিয়াউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহিম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম হিরু, সহ সাংগঠনিক সম্পাদক রাহাত আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ একরামুল হক, সহ অর্থ সম্পাদক জেসমিন আক্তার জেসি, সহ দপ্তর সম্পাদক মোঃ মহিন উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ তছলিম হাছান হৃদয়, নারী ও শিশু সম্পাদক মুনা নারগিছ, আইন সম্পাদক এডভোকেট জামাল হোসেন, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক তানজিনা খানম তানভি, সহ বন ও পরিবেশ সম্পাদক হাসান পারভেজ, ড. মুজিবুল হক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাঈনুল হাসান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো আলমগীর, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক কাজী খালেদ নিজাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল কাদের, নির্বাহী সদস্য তাহের তাবাস্সুম, উত্তর জেলার যুগ্ম রাশেদুল ইসলাম, কার্যকরী সদস্য শুক্লা দাশ শ্রাবন্তী, আশরাফূল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা দিলরুবা খানম ছুটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com