সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

র‌্যাব-৭ এর অভিযানে মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০২ জন সক্রিয় সদস্য অর্থসহ আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.৫৭ এএম
  • ৩৮৫ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় কতিপয় চাঁদাবাজ সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২১ ইং তারিখ ২০১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ আজাদ (৩৫), পিতা- মোঃ আবুলকালাম, সাং- ইসলামপুর, থানা-হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে- চর রাঙ্গামাটিয়া থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর এবং ২। মোঃ আব্দুলমান্নান (৫৫), পিতা- মৃত দুলামিয়া, সাং- মুন্সিপাড়া, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- মহরাকুলাপাড়া, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরীদের আটক করে।

২। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনপূর্বক অবৈধভাবে কাভার্ডভ্যান, সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন হতে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ৯৪৫ টাকা জব্দ করা হয়।

৪। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com