বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“পাহাড়ি কন্যা” আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিট থেকে একুশে টেলিভিশনেস সাত (৭)পর্বের ধারাবাহিক নাটকটি ঈদের আনন্দের সাথে উপভোগ করতে পারবেন দর্শকবৃন্দ : দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রাইভেট এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন || চসিক মেয়র ডা শাহাদাত’র পক্ষে কোরবানি দাতাদের নিকট পলি ব্যাগ ও ব্লিচিং পাওডার হস্তান্তর করেন ৩৮নং ওয়ার্ড় বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন || ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর পক্ষে এলাকার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম’র আহবায়ক মোহাম্মদ হোসেন (সাংবাদিক): আজকের মানব সময় ঈদুল আযহা বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও লেখক আসাদুজ্জামান খান মুকুল’র লেখা “আত্মত্যাগের ঈদ” লেখাটি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ঢাকা বিমানবন্দরে কর্মরত পাবনা জেলার বেড়া উপজেলার সূর্য সন্তান মো. রফিকুল ইসলাম (টুটুল) || ইপিজেড থানা ৩৯নং ওয়ার্ডের এলাকাবাসী দেশ ও দেশের বাহির প্রবাসীদের ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন ইপিজেড থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ || আজকের মানব সময় ঈদ বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও সাহিত্যিক আবদুল হাকিম এর লেখা “স্বাস্থ্য” নিয়ে কবিতা শুধু পশু জবাই নয় আত্মত্যাগের সাধনায় হোক কোরবানি–ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী (সমাজসেবক ও মানবাধিকার কর্মী) ||

র‌্যাব-৭ এর অভিযানে মহানগরীর আকবরশাহ থেকে মাদক ব্যবসায়ী সহ মাইক্রোবাস আউট ||

  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১১.৫৫ এএম
  • ৪০০ বার পঠিত

 

ডেস্ক নিউজ :
১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাইক্রোযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২১ তারিখ ১৩৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কে খাঁজা মোটরস দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে চালক মাইক্রোবাসটিকে চেকপোস্টের সামনে থামিয়ে চালক ও হেলপার সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী চালক ১। মোঃ সালাউদ্দিন (২০), পিতা- মৃত সুরত আলম, সাং-গর্জনিয়া বড়বিল, থানা-রামু, জেলা-কক্সবাজার এবং হেলপার ২। মোঃ জসিম উদ্দিন (৩৩), পিতা-মৃত এস্তাফ আলী, সাং-বোয়ালখালি, জেলা-কক্সবাজারদের আটক করে।

৩। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ হেফাজতে থাকা মাইক্রোবাসের ভিতর চাকার শক অবজারভারের উপরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লক্ষ টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীরর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com