সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয়ের সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় অভিযানে ৬ গ্রেফতার |

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১.৪৭ পিএম
  • ৪৩০ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয়ের সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় অভিযানে আনুমানিক ০১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই মহাসড়কস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোহরা, চট্টগ্রাম এর সামনে স্থানীয় জনাব সোলেমান এর টিনশেড বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২১ ইং তারিখ ২২৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ ওয়াহিদুল আলম (২১), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, মোঃ মহিউদ্দিন (২৯), পিতা-মহরম আলী, সাং- কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ পারভেজ হোসেন (২১), পিতা-আবুল হোসেন, সাং-পূর্বদরুলা, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ৪। সবুজ রহমান (৩০), পিতা-মোঃ আব্দুর করিম, সাং- আরফিন নগর, নলুয়া, আঃ করিমের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম, ৫। মোঃ জুয়েল (২১), পিতা-মোঃ আবু কালাম, সাং- চরমঙ্গল, থানা- শশীভূষণ, জেলা- ভোলা, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, মোহরা, কোলাপাড়া, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম এবং ৬। মোঃ সাকিব (১৯), পিতা-মৃত শাহ আলম, সাং-চেয়ারম্যান ঘাট, ভূইয়ার হাট রাস্তার মাথা, থানা-নোয়াখালী সদর (সুধারাম), জেলা-নোয়াখালীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীদের দেখানো ও শনাক্ত মতে উক্ত ঘরের ভিতর চৌকির নীচ হতে সু-কৌশলে লুকানো অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com