মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযানে ভূয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী ০২ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ২.১৪ পিএম
  • ৫৩৬ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় সিফাত মেডিকেল হল নামীয় ফার্মেসী এবং শাহ আব্দুল মালেক মেডিকেল নামীয় চেম্বারে কতিপয় ব্যক্তি ভ‚য়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চেম্বার খোলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ আগস্ট ২০২১ ইং তারিখ ১৯২০ ঘটিকা হতে ২০৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। যীশু চৌধুরী (৪৪), পিতা-মৃত পরিমল চৌধুরী, সাং-দক্ষিন, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- নন্দন কানন, থানা- কোতয়ালী, চট্টগ্রাম মহানগরী এবং ২। আশীষ মজুমদার (৩৮), পিতা-সুনীল চন্দ্র মজুমদার, সাং-গোবিন্দপুর, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মাইজপাড়া, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে নিজেদের ভ‚য়া ডাক্তার বলে স্বীকার করলে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ভ‚য়া এমবিবিএস ডক্তার সেজে নিরীহ রোগীদের নিকট ডাক্তারী ব্যবস্থাপত্র প্রদান করতঃ তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।

৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com