রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

অভিনয়ে অর্চিতা স্পর্শিয়ার এক দশক

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৭.০৯ এএম
  • ৪৭১ বার পঠিত
ক্যারিয়ারের এক দশক পার হয়েছে। যে নির্মাতার মাধ্যমে তিনি বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন, দশ বছর পর আবারও সেই নির্মাতার সঙ্গে কাজ করলেন। দেশীয় ওয়েব প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশিত হয়েছে তিন পর্বের অ্যান্থোলজি সিরিজ ‘বউ ডায়েরিজ’। নির্মাণ করেছেন নির্মাতা সামির আহমেদ। ২০১১ সালে স্পর্শিয়া প্রথম অভিনয় করেন সামির আহমেদের পরিচালনায় ‘অরুণোদয়ের তরুণদল’ টেলিছবিতে।

টিভি নাটকে অভিনয় প্রায় বন্ধ করে দিয়েছেন, স্পর্শিয়ার চোখ এখন সিনেমায়টিভি নাটকে অভিনয় প্রায় বন্ধ করে দিয়েছেন, স্পর্শিয়ার চোখ এখন সিনেমায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে দীর্ঘদিন পর সেই একই নির্মাতা, সামির আহমেদের নির্দেশনায় অভিনয় করলেন। কেমন হলো? ‘সামির ভাই তো গুণী নির্মাতা। তাঁর সঙ্গে কাজ মানে বরাবরই নতুন কিছুর স্বাদ। প্রথম কাজের সময় আমি শুটিংয়ে কত কিছুই বুঝতাম না। এখন অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছুই ওভাবে ধরিয়ে ধরিয়ে বোঝাতে হয় না। আর এই সিরিজটাও বেশ ইন্টারেস্টিং। সিরিজের বিষয়বস্তু তিন ধরনের বউকে ঘিরে। তিন পর্বে তিন পেশার তিন বউকে দেখানো হয়েছে। যারা আলাদা আলাদা সামাজিক অবস্থানে থাকলেও সবাই একই ধরনের এক অদৃশ্য নিয়ম ও প্রত্যাশার মধ্য দিয়ে যায়। সিরিজের আইডিয়াটা নির্মাতা নুরুল আলম আতিকের। সেই ভাবনার ওপরে গল্পগুলো লিখেছেন মাতিয়া বানু শুকু। সিরিজের ‘টু–লেট’ পর্বে অভিনয় করেছি আমি।’

মডেলিং আর টিভি নাটকে দশ বছর হলেও, সিনেমায় সবে শুরু স্পর্শিয়ারমডেলিং আর টিভি নাটকে দশ বছর হলেও, সিনেমায় সবে শুরু স্পর্শিয়ার। ছবি: ইনস্টাগ্রাম থেকে এই ঈদে স্পর্শিয়ার আরেকটি কাজ হলো নবীনদের বানানো ‘৭ দুগুণে ১৪’ ব্যানারে ১৪টা শর্টফিল্মের একটি। মানব মিত্রের পরিচালনায় ‘ভূগোল’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলোর নির্বাহী প্রযোজক ছিলেন মনোজ কুমার।

বড় পর্দায় স্পর্শিয়ার যাত্রা শুরু হয় ‘আবার বসন্ত’ দিয়েবড় পর্দায় স্পর্শিয়ার যাত্রা শুরু হয় ‘আবার বসন্ত’ দিয়ে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সেই নিত্যনতুন নাটকের খবর এখন আর দেন না স্পর্শিয়া। গত পাঁচ বছর টেলিভিশনকে এক অর্থে বিদায় জানিয়েছেন। তবে গেল ঈদে দেখা গেল বিটিভির ‘আনন্দমেলা’র উপস্থাপনা করতে। এবারই প্রথম উপস্থাপনার অভিজ্ঞতা হলো স্পর্শিয়ার। মডেলিং আর টিভি নাটকে অভিনয়ের ক্যারিয়ার দশ বছরের হলেও, সিনেমায় সবে শুরু। বড় পর্দায় স্পর্শিয়ার যাত্রা শুরু হয় ‘আবার বসন্ত’ দিয়ে। এরপর মুক্তি পায় ‘কাঠবিড়ালি’। দুটি ছবিতেই স্পর্শিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। স্পর্শিয়ার তৃতীয় ছবি ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তি পেয়েছে। তাঁর ‘বন্ধন’ ও ‘ফিরে দেখা’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে। এ বছর আরও দুটি সিনেমায় অভিনয় করার কথা চূড়ান্ত। তবে শুরুর আগে নাম বলতে চাইলেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com