বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮.৫৫ এএম
  • ৯৮ বার পঠিত

মোসলেহউদ্দিন বাহার,চট্টগ্রাম

ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ এর অফিসার ফোর্স ইং ১৮/০৪/২০২৬ তারিখ বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ “পপুলার মেডিকেল হল” ফার্মেসির দোকানের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট শুরু করে। চেকপোস্ট করাকালে একটি যাত্রীবাহী ভাড়াকৃত সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১৪-৫০২৭) কে সিগন্যাল দিয়ে থামিয়ে উক্ত সিএনজির যাত্রীদের তল্লাশিকালে সিএনজিতে থাকা একজন যাত্রী নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবির আভিযানিক টিমের অফিসার-ফোর্স উক্ত ব্যক্তিকে আটক করেন। তখন আভিযানিক টিম উপস্থিত উৎসুক জনতার সামনে আসামীর বডি সার্চ করলে সে নিজেই তার কোমরে গোঁজা অবস্থা হতে ক) ০১ (একটি) বিদেশি ৭.৬৫ পিস্তল বের করে দেয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে MADE IN U.S.A., 7.65 লেখা রয়েছে। তখন আভিযানিক টিম উপস্থিত লোকজনের সামনে অবৈধ অস্ত্রটি জব্দ করে হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সাইফুল ইসলাম (৪৪), পিতা-মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদ, মাতা-মৃত ছেনোয়ারা বেগম, সাং- চর হেয়ার, মোল্লা বাজার, মজিদ পন্ডিতের বাড়ি, ০৫নং ওয়ার্ড, ১০নং জাহাজমারা ইউপি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং বর্তমানে-বিবিরহাট, কাঁচাবাজার, ০২নং গলি, ফারুক মিয়ার টিনসেড ভাড়াঘর, ০৭নং সিটি কর্পোরেশন ওয়ার্ড, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম বলে জানায়। সে আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি সে নিজ দখলে রেখে সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে বর্ণিত সিএনজি অটোরিক্সা দিয়ে চালিতাতলী হতে আতুরার ডিপোর দিকে আসছিল এবং উক্ত অস্ত্রটি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সুযোগমতো সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামী মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটন করে থাকে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম (৪৪)-এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরিসহ সর্বমোট ০৫টি নিয়মিত মামলা রয়েছে।
পিসিপিআরঃ
১. পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২৭(১২)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১০(ক)।
২. পাঁচলাইশ থানার মামলা নং-১৩(০১)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১০ (ক)।
৩. চকবাজার থানার মামলা নং-১০(০৯)১৮, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।
৪. কোতোয়ালী থানার মামলা নং-৭১(০৭)১২, ধারা-19(f), ১৮৭৮ সালের অস্ত্র আইন।
৫. কোতোয়ালী থানার মামলা নং-৩০(০৭)১২, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ২৫(বি) এর ১(এ), তৎসহ ৪৬৭/৪৬৮/৪৭১/৪৮৯(এ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com