বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩.২২ পিএম
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেছেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যারা খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের আগে নিজেদের মানসিকভাবে সুস্থ হতে হবে। হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থেকে নিরপেক্ষ ও পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করতে পারলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। কোন ব্যক্তি কোন দলের, সেটি বিবেচনা না করে বরং সে কাজের জন্য যোগ্য কিনা সেটাই মূল্যায়ন করা উচিত। যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে দায়িত্ব দিলে তবেই একটি সুস্থ ব্যবস্থা গড়ে উঠবে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৭ম দিনে “সুস্থ সমাজ বিনির্মাণে ক্রীড়ার অবদান অনস্বীকার্য” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রফেশনাল খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার আহ্বানকে সমর্থন জানিয়ে হাফিজুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়রা জাতির সম্পদ। তাদের মূল মনোযোগ খেলাধুলায় থাকা উচিত। এতে দেশের সুনাম বৃদ্ধি পায় এবং ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন সম্ভব হয়। একইসঙ্গে পেশাদার রাজনীতিবিদদেরও সরাসরি ক্রীড়াঙ্গনে হস্তক্ষেপ না করাই উত্তম। এতে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও বিভাজন এড়ানো সম্ভব হবে।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনে নেতৃত্বে আসা উচিত সাবেক খেলোয়াড়দের, যারা অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে খেলাধুলাকে এগিয়ে নিতে পারবেন। সংগঠক হতে হলেও ধাপে ধাপে শিখে দক্ষ হয়ে উঠতে হয়।
বক্তব্যের শেষে তিনি ইংরেজি প্রবাদ “Right man in the right place” উল্লেখ করে বলেন, যারা রাজনীতি করবেন তারা রাজনীতিতে মনোযোগ দিন, আর যারা খেলাধুলা করবেন তারা খেলাধুলাকে এগিয়ে নিন, তবেই একটি ভারসাম্যপূর্ণ ও উন্নত সমাজ গড়ে উঠবে।
হাফিজুর রহমান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের মতো ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যায়ন করা এবং আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া সত্যিই প্রশংসার দাবিদার। সিটি কর্পোরেশনের এমন আয়োজন প্রশংসনীয়। আলোচনা সভা ও বইমেলার পাশাপাশি খেলাধুলা বিষয়ক আলোচনা যুক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্%A

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com