বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা প্রতিষ্ঠান ইয়েস গ্রুপ, চট্টগ্রাম জেলা কর্তৃক ‘ইয়েস উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল, এর আয়োজন সম্পন্ন আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন আজকের মানব সময় এ প্রকাশিত হলো সমাজ সেবক ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরীর লেখা “যাকাতের লুঙ্গি-শাড়ি” পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম বন্দর থানা তরুণ দল নেতা মোহাম্মদ নুরুজ্জামান দেশের সর্বস্তরের মানুষ কে জানান ঈদের অন্তিম শুভেচ্ছা ও ঈদ মোবারক ‎ঈদুল ফিতরের গুরুত্ব,তাৎপর্য, ফজিলত ও আমল। ‎লেখক- মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ)।  দক্ষ সংগঠক মোহাম্মদ সাঈদুর রহমান সাঈদ ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি সর্বস্তরের জনগণের পক্ষে সকলকে জানান পবিত্র ঈদুল ফিতর’ শুভেচ্ছা ও ঈদ মোবারক চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতণকালে ডা. শাহাদাত হোসেন বলেন চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চাই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, চট্টগ্রাম এর সহযোগিতায় ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর আয়োজনে পরিবেশ দুষণ রোধে পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ বিষয়ক প্রচার অভিযান অনুষ্ঠিত সমন্বয় সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

উদ্যোক্তা প্রতিষ্ঠান ইয়েস গ্রুপ, চট্টগ্রাম জেলা কর্তৃক ‘ইয়েস উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল, এর আয়োজন সম্পন্ন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০.০০ এএম
  • ১ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
১৭ মার্চ- ২৬ইং, রোজ মঙ্গলবার, বেলা ৪:০০ঘটিকায়, ইয়েস গ্রুপ, চট্টগ্রাম জেলায় কল্পলোক আবাসিক এলাকায় আঞ্চলিক অফিসে আয়োজিত হলো ইয়েস উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল’।
সোনালী ব্যাংকের সাবেক মহা ব্যবস্থাপক, সন্দ্বীপ জেনারেল হাসপাতাল এর চেয়ারম্যান,
ও গ্রীন শিফা হাসপাতাল, চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে, ইয়েস টুয়েন্টি ওয়ান স্কুলের ভলেন্টিয়ার এইচ এম এরশাদ তালুকদারের সঞ্চলনায়, খুদ্র উদ্যোক্তা তৈয়্যব উল্লাহ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরামের সাবেক সেক্রেটারি জেনারেল ও ইয়েস গ্রুপের প্রেসিডেন্ট জনাব মোঃ রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে সূচনা আলোচনায় অংশগ্রহণ করেন, ইয়েস টুয়েন্টি ওয়ান স্কুলের টিম কো-অর্ডিনেটর মোঃ আলী আকরব। বক্তাগণ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাস্টমার ম্যানেজমেন্টের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো খুবই সুন্দরভাবে মোকাবেলা করে তাদেরকে দক্ষতার সাথে বিশ্বময় ছড়িয়ে পড়তে আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে ইয়েস গ্রুপের প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম খান, ৫ সদস্য বিশিষ্ট ‘ইয়েস গ্রুপ চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটি-২৬’ অনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। অনুষ্ঠানে ইয়েস গ্রুপের চট্টগ্রাম জেলার নবাগত আহ্বায়ক কমিটি, দায়িত্বশীল, সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং প্রধান ট্রেইনারের মোনাজাতের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com