
সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
১৭ মার্চ- ২৬ইং, রোজ মঙ্গলবার, বেলা ৪:০০ঘটিকায়, ইয়েস গ্রুপ, চট্টগ্রাম জেলায় কল্পলোক আবাসিক এলাকায় আঞ্চলিক অফিসে আয়োজিত হলো ইয়েস উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল'।
সোনালী ব্যাংকের সাবেক মহা ব্যবস্থাপক, সন্দ্বীপ জেনারেল হাসপাতাল এর চেয়ারম্যান,
ও গ্রীন শিফা হাসপাতাল, চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে, ইয়েস টুয়েন্টি ওয়ান স্কুলের ভলেন্টিয়ার এইচ এম এরশাদ তালুকদারের সঞ্চলনায়, খুদ্র উদ্যোক্তা তৈয়্যব উল্লাহ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরামের সাবেক সেক্রেটারি জেনারেল ও ইয়েস গ্রুপের প্রেসিডেন্ট জনাব মোঃ রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে সূচনা আলোচনায় অংশগ্রহণ করেন, ইয়েস টুয়েন্টি ওয়ান স্কুলের টিম কো-অর্ডিনেটর মোঃ আলী আকরব। বক্তাগণ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাস্টমার ম্যানেজমেন্টের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো খুবই সুন্দরভাবে মোকাবেলা করে তাদেরকে দক্ষতার সাথে বিশ্বময় ছড়িয়ে পড়তে আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে ইয়েস গ্রুপের প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম খান, ৫ সদস্য বিশিষ্ট 'ইয়েস গ্রুপ চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটি-২৬' অনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। অনুষ্ঠানে ইয়েস গ্রুপের চট্টগ্রাম জেলার নবাগত আহ্বায়ক কমিটি, দায়িত্বশীল, সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং প্রধান ট্রেইনারের মোনাজাতের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy